ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

পরীক্ষার ফলাফল প্রকাশে আইনে বাধা দূর করতে সংসদে ৩টি বিল পাস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা ছাড়া ফলাফল প্রকাশ এবং পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পথে বিদ্যমান আইনি বাধা দূর করতে প্রয়োজনীয় বিধানের সংযোজন করে ২৪ জানুয়ারি সংসদে তিনটি বিল পাস করা হয়েছে।

শিক্ষামন্ত্রী চিকিৎসক. দীপু মনি পৃথকভাবে বিল তিনটি পাসের প্রস্তাব করেন।

এর আগে গত ১৯ জানুয়ারি এ ৩টি বিলের ওপর উপস্থাপিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে উত্থাপিত আকারো বিল তিনটি পাসের এ সুপারিশ করা হয়।

বিল তিনটি হচ্ছে ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১।

বিদ্যমান আইন অনুযায়ি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ ও ফলাফল ঘোষণার বিধান রয়েছে। বৈশ্বিক মহামারি করোনাকালে পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে বিল তিনটিতে বিদ্যমান আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত বিল তিনটিতেই পরীক্ষা সংক্রান্ত বিদ্যমান বিধানের পরে, তবে করোনা মহামারি বা অতিমারিসহ ‘এক্ট অব গড’ তথা বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা নেয়া সম্ভব না হলে পরীক্ষা ছাড়া অথবা সংক্ষিপ্তাকারে পরীক্ষা গ্রহণ করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ ও ফলাফল ঘোষণা করতে পরবে বলে বিধান করা হয়েছ।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, মুজিবুল হক, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, রুমীন ফারহানা এবং গণফোরামের মোকাব্বির খান বিল ৩টির ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

পরীক্ষার ফলাফল প্রকাশে আইনে বাধা দূর করতে সংসদে ৩টি বিল পাস

আপডেট সময় ০৬:২১:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১