ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ইসলামপুরে শাহজাহান আলী মন্ডলের গণসংযোগ

আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী মন্ডল গণসংযোগ করেন। ছবি : বাংলার চিঠি ডটকম

আলী আকবর, জামালপুর॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর আসনে সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ঢাকা বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল ১ অক্টোবর দিনব্যাপী গণসংযোগ করেছেন। ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি স্থানীয় জনতা মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।

শাহজাহান আলী মন্ডল ইসলামপুর উপজেলার গোয়ালেরচর, গাইবান্ধা, চরগোয়ালিনী ও চরপুুটিমারী ইউনিয়নসহ পৌর এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন। এসব পথসভার তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। ভোটারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। এ সময় তিনি বিএনপি-জামায়াত জোটের দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ ছাড়া আসন্ন নির্বাচনে ইসলামপুর আসনে স্বাধীনতাবিরোধী চক্রের বংশধররা যাতে দলীয় মনোনয়ন না পায় সেদিকে সতর্ক থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী মন্ডল নেতা-কর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। ছবি : বাংলার চিঠি ডটকম

গণসংযোগে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক সরদার মাকছুদুর রহমান লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হক জুয়েল প্রমুখ।

গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রায় ইসলামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ২ হাজার নেতা-কর্মী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ইসলামপুরে শাহজাহান আলী মন্ডলের গণসংযোগ

আপডেট সময় ০৬:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮