ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য

দক্ষিণ আফ্রিকা থেকে আনা হলো মাদারগঞ্জের ব্যবসায়ীর লাশ

নূর মোহাম্মদ লাভলু

নূর মোহাম্মদ লাভলু

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

দক্ষিণ আফ্রিকার এমটাটায় প্রদেশে লিবুড়ি গ্রামে এক বাংলাদেশি ব্যবসায়ী খুন হয়েছেন। তার নাম নূর মোহাম্মদ লাভলু। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জোনাইল পক্ষিমারী গ্রামের মৃত মৌলভী আমিনুর রহমান মাস্টারের ছেলে।

দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী এক বাংলাদেশি মুঠোফোনে নিহতের পরিবারকে জানান, নূর মোহাম্মদ গত ১৩ নভেম্বর রাত সাড়ে ৮টায় আফ্রিকায় এমটাটায় লিবুড়ি গ্রামে তার মোদি দোকান বন্ধ করার সময় আফ্রিকান ৪ জন দুর্বৃত্ত নূর মোহাম্মদের উপর আক্রমণ করে। তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। মুহূর্তের মধ্যে রক্তক্ষরণে নূর মোহাম্মদের মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই নূর শহী জানান, তার ভাই গত ১৮ বছর ধরে জীবিকার জন্য দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছেন। ৫ বছর আগে বাড়ি এসেছিলেন। এবং ৬ মাস পর আবার আফ্রিকায় কর্মস্থলে চলে যান। নিহত লাভলুর স্ত্রী ও ২ মেয়ে রয়েছে।

২০ নভেম্বর সকাল ১০টায় নূর মোহাম্মদের পরিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার লাশ গ্রহণ করেন।

তার লাশের খবর শোনে তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাদের সাথে প্রতিবেশীরাও শরিক হন। তাদের হৃদয় বিদারক আর্তনাতে সেখানের বাতাস ভারী হয়ে উঠে।

২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় জানাযা শেষে তার লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

দক্ষিণ আফ্রিকা থেকে আনা হলো মাদারগঞ্জের ব্যবসায়ীর লাশ

আপডেট সময় ০৫:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০