ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি : ড. নিলোফার এমপি জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল ফ্যামিলি কার্ড বিতরণে হাসি ফুটলো ১২৯৫ পরিবারে কৃষিপণ্য উৎপাদন বিপণনে প্ল্যাটফর্ম গঠন পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস : সচেতনতা ও প্রতিরোধ এবং একজন ডা. জাকির হোসেন মাদারগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ১১০ কোটি টাকার গবাদিপশু  সরিষাবাড়ীতে চড়ক পূজা, জমজমাট মেলা, উপচে পড়া ভিড় নবাঙ্কুরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পণ্য বয়কট না করার অনুরোধ জানিয়ে বিবৃতি প্রকাশ ফ্রান্সের

বাংলারচিঠিডটকম ডেস্ক : ফরাসী পণ্য বয়কট না করার অনুরোধ করেছে ফ্রান্স। ২৫ অক্টোবর মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ফরাসি পণ্য বয়কট না করতে অনুরোধ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ফ্রান্স। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মহানবী (স.) কে অবমাননার অভিযোগে বিশ্বজুড়ে ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে মুসলিমরা। এ বিষয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে। এরই মধ্যে কুয়েতসহ কয়েকটি আরব দেশ ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে। তারই প্রেক্ষিতে এই আনুরোধ ফ্রান্সের।

তবে তারা মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ক্ষেত্রে বাকস্বাধীনতার নীতিতে অটল রয়েছে। এ বিষয়ে মাথা নত করা হবে না বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রণালয় ওই বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে ফরাসি পণ্য, বিশেষত খাদ্য পণ্য বয়কট করার আহ্বান জানিয়েছে। এছাড়া হযরত মুহাম্মদ এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের বিষয়ে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বয়কটের এসব আহ্বান ভিত্তিহীন এবং অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিৎ। সেই সঙ্গে সব ধরনের আক্রমণাত্মক মনোভাব, যা একটি উগ্র সংখ্যালঘু সম্প্রদায় উস্কে দিচ্ছে

২৫ অক্টোবর এক টুইটবার্তায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ বলেন, ‘আমরা কখনোই নত স্বীকার করব না। এছাড়া আমরা বিদ্বেষপূর্ণ বক্তব্য গ্রহণ ও যুক্তিযুক্ত মতামতকে প্রতিহত করি না। আমরা সর্বদা মানুষের মর্যাদা এবং সর্বজনীন মূল্যবোধের পাশে দাঁড়াব।’

সম্প্রতি ফ্রান্সের একটি স্কুলে শিক্ষার্থীদের মহানবী (স.) এর ব্যঙ্গচিত্র দেখান এক শিক্ষক। তারপরই তাকে গলাকেটে হত্যা করা হয়। এই ঘটনাকে বাক স্বাধীনতার ওপর আঘাত উল্লেখ করে সরকারিভাবে মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রচার করে ফরাসি সরকার।

এরপরই এই ঘটনার প্রতিবাদে সরব হয় বিশ্বের মুসলিমরা। কুয়েতসহ কয়েকটি দেশ ফরাসি পণ্য বয়কটের ডাক দেয়। সামাজিক মাধ্যমে ফরাসি জনপ্রিয় কোম্পানির তালিকা তৈরি করে সেগুলো বর্জনের ডাক দেওয়া মুসলিমরা। এই বর্জনের ডাকে ব্যাপক সাড়া পড়ে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

পণ্য বয়কট না করার অনুরোধ জানিয়ে বিবৃতি প্রকাশ ফ্রান্সের

আপডেট সময় ০১:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০