ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

করোনামুক্ত হওয়ার দাবি ট্রাম্পের

বাংলারচিঠিডটকম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১১ অক্টোবর কোভিড -১৯ থেকে সেরে ওঠার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি নির্বাচনী লড়াইয়ে শামিল হতে প্রস্তুত বলেও জানিয়েছেন।

এর আগে ১০ অক্টোবরর তারঁ ডাক্তাররা অন্য কাউকে সংক্রমিত করার ঝুঁকিতে ট্রাম্প নেই এ কথা ঘোষণা করেন এবং একইসঙ্গে তারা নির্বাচনী প্রচারণায় তাকে ফিরে যাওয়ারও অনুমোদন দেন।

তবে ডাক্তাররা তাকে এখনও ভাইরাস মুক্ত ঘোষণা করেননি। এছাড়া ট্রাম্প নিজে যে দাবি করেছেন তাও প্রমাণিত নয়।

কিন্তু ট্রাম্প ফক্স নিউজকে বলেন, মনে হচ্ছে আমি সেরে উঠেছি। করোনা প্রতিরোধী হয়েছি। হতে পারে এটি দীর্ঘসময় কিংবা স্বল্পসময়ের জন্য। হতে পারে সারা জীবনের জন্য। কিন্তু আমি সুস্থ।

তিনি জো বাইডেনের প্রসঙ্গ তুলে ধরে আরো বলেন, এখন আপনারা এমন একজন প্রেসিডেন্ট পেলেন যাকে বিরোধীর মতো বেজমেন্টে লুকিয়ে থাকতে হবে না।

উল্লেখ্য, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন করোনা শুরুর প্রথমদিকে নানা ধরণের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করায় ট্রাম্প তার তীব্র সমালোচনা করে বাইডেনকে ‘স্লিপি জো’ডাকতেন এবং বলতেন, তিনি করোনার ভয়ে বেজমেন্টে লুকিয়ে আছেন।

তবে বর্তমানে বাইডেন আসন্ন নির্বাচনী প্রচারণা নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন।

এদিকে সেরে ওঠার দাবি করা নিয়ে টাম্পের ১১ অক্টোবরের টুইটটি লুকিয়ে ফেলেছে টুইটার কোম্পানি। তাদের দাবি পোস্টটি ক্ষতিকর সম্ভাব্য ভুল তথ্য সরবরাহ করছে যা বিভ্রান্তিকর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

করোনামুক্ত হওয়ার দাবি ট্রাম্পের

আপডেট সময় ০৬:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০