ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে মা-ছেলেসহ আহত ৮

হাসপাতালে চিকিৎসারত সংঘর্ষে আহত জাহিদুল ইসলাম ও তার মা জাহানারা বেওয়া। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ৭ অক্টোবর সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর দাশেরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর আহত জাহিদুল ইসলাম (১৮) ও তার মা জাহানারা বেগম (৪৫), সোহাগ মিয়া (১৮), জহুরুল ইসলাম (৩০), সিরাজুল হক (৪৫) ও মিলন মিয়াকে (২৮) উপজেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ি ও ফসলি জমিসহ সাড়ে ৩ বিঘা ওয়ারিশের জমি নিয়ে চরদাশের বাড়ি গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে জাহিদুল ইসলামের সাথে তার চাচাত ভাই জহুরুল ইসলাম ও সোহাগের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ওয়ারিশের জমি ভাগাভাগি না করে গোপনে দাদি সুন্দরি বেওয়ার কাছ থেকে দলিল করে নেয় জহুরুল ইসলাম ও তার ভাই সোহাগ মিয়া। জমি দলিল করে নেয়ার পর থেকে জাহিদুল ও তার মাকে বসতবাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টিসহ নানাভাবে অত্যাচার করে আসছে। ৭ অক্টোবর সকালে জাহিদুলের খড়ের স্তুপ ও বসত ঘরের সামনে গরুর গবর ছড়িয়ে ছিটিয়ে রাখে জহুরুলের সমর্থকরা। এতে জাহিদুল ও তার মা বাধা দিলে তাদের উপর চড়াও হয় জহুরুলের সমর্থকরা। কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে উভয় সমর্থকরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, মারামারি ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে মা-ছেলেসহ আহত ৮

আপডেট সময় ০৬:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০