ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে দ্বিতীয় দফায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টাকা ও হাইজিন কিটস বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

চলমান ভয়াবহ বন্যা এবং বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং নগদ তিন হাজার করে টাকা বিতরণ করা হয়। স্টার্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়নাধীন ১৮ আগস্ট দ্বিতীয় দফায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হলো।

বিতরণ কাজ উদ্বোধন করেন বালিজুড়ি এফএম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই। বিদ্যালয়টির প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক জর্জ সরকার, জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পের ব্যবস্থাপক রুহুল আমিন প্রমুখ।

চলমান বন্যা ও কোভিড-১৯ এর প্রভাবে জামালপুর জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়ন এবং মাদারগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নকে চিহ্নিত করা হয়। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উন্নয়ন সংঘ বন্যা কবলিত এলাকায় প্রথম পর্যায়ে খানা জরিপের মাধ্যমে এক হাজার ৬০০ বিপদাপন্ন পরিবার নির্বাচন করা হয়। ৯ আগস্টের মধ্যে প্রথম পর্যায়ে বিতরণ কাজ শেষ করা হয়। দ্বিতীয় পর্যায়ে মাদারগঞ্জে ১২৩টি নির্বাচিত পরিবারের মাঝে ১৮ আগস্ট নগদ টাকা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারে তিন হাজার নগদ টাকা প্রদানের পাশাপাশি ৫০টি মাস্ক, ১০টি গায়ে মাখা সাবান, ৫ প্যাকেট গুঁড়া সাবান, ৮ টুকরা কাপড় (ঋতুস্রাবকালীন ব্যবহারের জন্য), একটি বড় বালতি, একটি মগ ও দুটি লিফলেট বিতরণ করা হয়।

চলমান মৌসুমী বৃষ্টির প্রভাবে বন্যা দুর্গত শিশু ও পরিবারের স্বাস্থ্যগত চাহিদা পূরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকা সহায়তায় দাতা সংস্থা স্টার্ট ফান্ড ও ইউকে এইড ৪৫ দিন মেয়াদী জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পে প্রায় এক কোটি চার লাখ টাকা অনুদান প্রদান করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদারগঞ্জে দ্বিতীয় দফায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টাকা ও হাইজিন কিটস বিতরণ

আপডেট সময় ০৪:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০