ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনায় সরিষাবাড়ীতে এক ব্যবসায়ীর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কাঞ্চন কুমার পোদ্দার (৬০) নামে এক ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ১৩ আগস্ট বিকাল ৩টায় জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজি রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা হাসপাতাল সূত্র জানায়, কাঞ্চন কুমার পোদ্দার গত ১১ আগস্ট করোনাভাইরাসের সন্দেহ নিয়ে উপজেলা হাসপাতালে গিয়ে নমুনা দেন। পরদিন ১২ আগস্ট প্রাপ্ত প্রতিবেদনে তার দেহে করোনাভাইরাসের পজেটিভ পাওয়া যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ১৩ আগস্ট দুপুরে তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩১ আর মৃত্যু হয়েছে ৫ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাঞ্চন কুমার পোদ্দার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ১৩ আগস্ট রাতেই স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

করোনায় সরিষাবাড়ীতে এক ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০৯:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০