ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া, ওসি তদন্ত মনিবুর রহমান, সাবেক অধ্যক্ষ নারায়ণ চন্দ্র সাহা, আওয়ামী নেতা শাহজাহান আকন্দ, সাবেক ভিপি মোস্তাফিজুর রহমান চান মিয়া, মুস্তাকিম বিল্লাহ শিপন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ প্রমুখ।

দিবসটি পালন উপলক্ষে ওই দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত, শোকর‌্যালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও জোহরের নামাজের পর উপজেলার সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

আপডেট সময় ০৮:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০