ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০০ নারীকে শাড়ি দিলেন আলেয়া আজম

শাড়ি বিতরণ করেন মির্জা আজম এমপি'র সহধর্মিণী দেওয়ান আলেয়া আজম। ছবি : বাংলারচিঠিডটকম

শাড়ি বিতরণ করেন মির্জা আজম এমপি’র সহধর্মিণী দেওয়ান আলেয়া আজম। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে নিজস্ব তহবিল থেকে শাড়ি বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি’র সহধর্মিণী দেওয়ান আলেয়া আজম। তিনি ৪ আগস্ট জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী ঘুরে ঘুরে বন্যা কবলিত মানুষের মাঝে ১ হাজার ৪০০ শাড়ি বিতরণ করেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, ৪ আগস্ট সকাল থেকে মাদারগঞ্জ পৌর এলাকার ঝালুপাড়া, গাবের গ্রাম, বালিজুড়ী ইউনিয়নের তারতা পাড়া, সুখনগরী, চরপাকেরদহ ইউনিয়নের মিতালি বাজার, চরনগরসহ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গরিব-অসহায় কোনো মানুষ বাদ যায়নি।

এ সময় মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি বাবুল আহমেদ, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজেস পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বলেন, একজন নারী হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এতগুলো শাড়ি কাপড় বিতরণ করায় মানুষের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০০ নারীকে শাড়ি দিলেন আলেয়া আজম

আপডেট সময় ০১:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০