ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কে ধস, যানবাহন চলাচল বন্ধ

কান্দির গ্রামে দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়কের ধসে যাওয়া অংশ। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এলজিডির অধীন গুরুত্বপূর্ণ দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়কে দ্বিতীয় দফায় বন্যার পানির স্রোতে ধসে গিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যস্ততম সড়কটি ধসে পড়ায় রাজিবপুর-দেওয়ানগঞ্জ-জামালপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে পথচারী ও উপজেলার ৪টি ইউনিয়নসহ পার্শ্ববর্তী রাজিবপুরগামী যাত্রীরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বৃদ্ধি পেয়ে সড়কের উপর দিয়ে স্রোত বয়ে যাওয়ায় সড়কটির ওই অংশটি ধসে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে কান্দির গ্রাম নামক স্থানে ধসে গিয়ে ৬ ফুট গর্তে পরিণত হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলার হাজার হাজার মানুষসহ দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে ৪টি ইউনিয়নের মানুষ যাতায়াত করে থাকেন। এছাড়াও এ সড়কে যাত্রীবাহি বাস, ট্রাক, মিনিবাস, পিকআপ, সিএনজিসহ শত শত ছোট বড় যানবাহন চলাচল করে থাকে। সড়কে ৫ দিন ধরে ধস নামায় চরম ভুগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচল রত পথচারী ও যানবাহন।

বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল জানান, জামালপুর দেওয়ানগঞ্জ থেকে সানন্দবাড়ী-রাজিবপুর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কান্দির গ্রাম এলাকায় সড়কটি ধসে যাওয়ায় উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, পাররামরামপুর, হাতিভাঙা ৪টি ইউনিয়নবাসীসহ রাজিবপুরবাসী চলাচলে চরম ভোগান্তিতে রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী সাহেদ হোসেন জানান, জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য জরুরি ভিত্তিতে ধসে পড়া অংশটি সংস্কার করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কে ধস, যানবাহন চলাচল বন্ধ

আপডেট সময় ০৬:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০