ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে বিট পুলিশিং কার্যক্রম শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সামাজিক অপরাধ দমন, ছোট ছোট সমস্যা সহজে সমাধান করা ও পুলিশিং সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে।

পুলিশের আইজিপির নির্দেশনায় জেলা পুলিশের সহযোগিতায় এবং বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ১৩ জুলাই বিকালে বাট্টাজোড় ইউনিয়নে ৩ নম্বর বিট হিসেবে কার্যক্রম শুরু করা হয়।

বাট্টাজোড় ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সুফিয়ান।

এতে প্রধান বক্তা ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন বাট্টাজোড় বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবদুল আজিজ, বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কাদের, সমাজসেবক মিজানুর রহমান তালুকদার, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রহিম প্রমুখ।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, বাট্টাজোড় ইউনিয়নের মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে।

পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হবে। পুলিশি সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যরাই মানুষের দুয়ারে দুয়ারে যাবে। এতে করে ভুক্তভোগীরা সহজেই তাদের সমস্যা সমাধানে পুলিশের সহযোগিতা পাবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিট পুলিশিং কার্যক্রম শুরু

আপডেট সময় ০৭:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০