ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বিষয়ে অবহিতকরণ সভা। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং এই দুটি রোগ থেকে সুরক্ষা পেতে করণীয় প্রসঙ্গে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এ সভার আয়োজন করে।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান। সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, সুরক্ষা পাওয়ার বিভিন্ন উপায় ও চিকিৎসা পরামর্শসহ সার্বিক আলোচনা করেন।

এ সভা আয়োজনে সহযোগিতা করে ধ্রুব কথাচিত্র নামের বেসরকারি একটি প্রতিষ্ঠান। চিকিৎসক, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এ সভায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০