ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে সার পেলেন বকশীগঞ্জের পাটচাষীরা

পাটচাষীদের সার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাটচাষীদের বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ শুরু করা হয়েছে।

উপজেলা পাট অফিসের উদ্যোগে ১৮ জুন বেলা ১১টায় বিভিন্ন ইউনিয়নের ২০০ পাটচাষীকে ১২ কেজি করে রাসায়নিক সার বিতরণের মাধ্যমে সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে সার বিতরণ অনুষ্ঠানে জেলা পাট কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজরসহ পাটচাষীরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক পাটচাষীকে ৬ কেজি ইউরিয়া সার, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের এক হাজার ৫০০ পাটচাষীকে বিনামূল্যে সার বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনামূল্যে সার পেলেন বকশীগঞ্জের পাটচাষীরা

আপডেট সময় ০৫:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০