ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মাদারগঞ্জের ডিলার ও চেয়ারম্যানদের সাথে অডিও কনফারেন্সে মতবিনিময় করলেন মির্জা আজম

সংসদ সদস্য মির্জা আজম

সংসদ সদস্য মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার, ইউপি চেয়ারম্যানদের ও তদারকি কর্মকর্তাদের সাথে এক অডিও কনফারেন্সে মতবিনিময় করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ১২ এপ্রিল দুপুরে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তানে এ অডিও কনফারেন্স মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে সংসদ সদস্য মির্জা আজম বলেন, দেশের এই দুর্যোগ সময়ে খাদ্যবান্ধব ও ত্রাণসহ যেকোন সরকারি সাহায্য নিজের স্বার্থ ত্যাগ করে অসহায় মানুষের পাশে থেকে সেবা দিন। ইতিপূর্বে জামালপুর জেলার ৪-৫ স্থানে চালের দুর্নীতির সংবাদ আমরা পেয়েছি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজে স্বচ্ছ থেকে দায়িত্ব পালন করুন। আপনাদের যাতে বদনাম না হয়। এরপরও যদি কেউ লোভ লালসার শিকার হন, তাদেরকে ছাড় দেওয়া হবে না। এছাড়া সংশ্লিষ্টদেরও হুশিয়ারী করেন তিনি।

উপজেলা অডিটোরিয়াম মিলনায়তানে জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, চেয়ারম্যান জয়নাল আবেদিন আয়না, মো. মোজাম্মেল হক বাচ্চু, মো. ফরিদুল ইসলাম ও মো. মোজাম্মেল হক ভগলা প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদারগঞ্জের ডিলার ও চেয়ারম্যানদের সাথে অডিও কনফারেন্সে মতবিনিময় করলেন মির্জা আজম

আপডেট সময় ০৬:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০