
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছে জামালপুর জেলা বিএনপি। ১৬ মার্চ বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা ১১টার দিকে শহরের শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শহরের প্রধান সড়কের দু’পাশে করোনাভাইরাস থেকে রক্ষামূলক প্রচারপত্র বিলি করা হয়।
এ কর্মসূচিতে বিএনপিনেতা আমজাদ হোসেন, সাজ্জাদ হোসেন পল্টন, লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, শ্রমিকদল নেতা আব্দুস সোবহান ও ছাত্রদল নেতা সোহেল রানা খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিএনপি নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান।
বাংলার চিঠি ডেস্ক : 









