ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি চর আমখাওয়া ইউনিয়নের মেম্বার সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুল হক।

দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক এর সহসভাপতি সাবেক প্রধান শিক্ষক ও সাহিত্যিক এম এ বারী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফতেহুল বারী আকন্দ, চর আমখাওয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও অভিভাবক সদস্য আবুসামা আকন্দ, হাতীভাঙ্গা এম এম কলেজের শরীরচর্চা শিক্ষক আজিজ মৃর্ধা, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীন ও অবসরপ্রাপ্ত শিক্ষক কবি আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক রেজাউল করিম লাভলু প্রমুখ।

কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন সানন্দবাড়ী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আবুল কালাম।

এ ছাড়া সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের জেএসসি, এসএসসি ও বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া ৬০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দের দেওয়া অনুদানে সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

আপডেট সময় ০৭:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০