ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

কেন্দুয়া ইউপির কালোবাজারে বিক্রি করা ১৬০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

কালিবাড়ি বাজার থেকে উদ্ধার ভিজিএফ চাল। ছবি : বাংলারচিঠি ডটকম

কালিবাড়ি বাজার থেকে উদ্ধার ভিজিএফ চাল। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজারের খাদ্যব্যবসায়ীর আড়ত থেকে ১৬০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম কালিবাড়ি বাজারের খাদ্যব্যবসায়ী আনোয়ার হোসেন মানুর আড়তে এ অভিযান চালান।

জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে কেন্দুয়া ইউনিয়নের দু:স্থদের জন্য বরাদ্দের বিপুল পরিমাণ ভিজিএফ চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম ১৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সদরের কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজারে অভিযান চালান। এ সময় খাদ্যব্যবসায়ী আনোয়ার হোসেন মানুর আড়ত থেকে প্রতিটি ৫০ কেজি ওজনের ১৬০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়। জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান পুলিশফোর্সসহ এ অভিযানে অংশ নেন।

ভিজিএফ চাল কালোবাজারে বিক্রির সাথে জড়িতদের সম্পর্কে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে কোনো কিছু নিশ্চিত হতে পারেনি। অভিযানের সময় আনোয়ার হোসেন মানুকে পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার আড়তের দু’জন শ্রমিককে আটক করা হয়েছে। আটক শ্রমিকরা হলেন- কেন্দুয়া ইউনিয়নের চরশি নয়াপাড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ ও কালিবাড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মো. জুয়েল। তাদেরকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। পরে রাত দেড়টার দিকে চালগুলো জব্দ করে কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মনজুর জিম্মায় রাখা হয়েছে ।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম বাংলার চিঠি ডটকমকে বলেন, ১৬০ বস্তা ভিজিএফ চাল কালোবাজারে বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

কেন্দুয়া ইউপির কালোবাজারে বিক্রি করা ১৬০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

আপডেট সময় ১২:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮