ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে সহকারী কমিশনার পদে যোগদান করলেন স্নিগ্ধা দাস

বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাসকে বরণ করে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করলেন স্নিগ্ধা দাস। ২৯ ডিসেম্বর দুপুরে তার যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এসময় উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হওয়া এই কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায়।

স্নিগ্ধা দাস এর আগে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী হাকিম হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন চিকিৎসক। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে সহকারী কমিশনার পদে যোগদান করলেন স্নিগ্ধা দাস

আপডেট সময় ০৭:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯