ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

দেওয়ানগঞ্জে সরকারিভাবে ধান ক্রয়ে লটারিতে ৮১৫ জন কৃষক নির্বাচিত

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামে ধান ক্রয় করার জন্য উপজেলার আবেদনকৃত কৃষকদের মধ্যে থেকে  ৮১৫ জনকে নির্বাচিত করা হয়েছে। ৮১৫ মেট্রিক টন ধান ক্রয়ের জন্য বড় মাঝারি ও ক্ষুদ্র কৃষকদের মাঝে উন্মুক্ত লটারির মাধ্যমে তাদেরকে নির্বাচন করা হয়। ৭ ডিসেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর চত্বরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে লটারি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জয়কৃষ্ণ গুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক প্রমুখ।

নির্বাচিত কৃষকরা প্রত্যেকেই এক মেট্রিকটন করে ধান সরকারি গুদামে সরবরাহ করতে পারবে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার আমন মৌসুমে ৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

দেওয়ানগঞ্জে সরকারিভাবে ধান ক্রয়ে লটারিতে ৮১৫ জন কৃষক নির্বাচিত

আপডেট সময় ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯