ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পাররামরামপুরে রাইফেল উদ্ধার!

দক্ষিণ রহিমপুর গ্রাম থেকে একটি রাইফেল ও ২০টি তাজা গুলি উদ্ধার করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলরচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২০ রাউন্ড তাজা গুলিসহ একটি অত্যাধুনিক রাইফেল উদ্ধার করেছে পুলিশ। ২ নভেম্বর বিকেলে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ রহিমপুর গ্রামের বাঁশঝাড় থেকে অত্যাধুনিক রাইফেলটি উদ্ধার করা হয়। তবে রাইফেলটি বহনকারী কোনো সন্ত্রাসীকে আটক করতে পারেনি পুলিশ।

দেওয়ানগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ২ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে দেওয়ানগঞ্জ থানা ও তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ রহিমপুর গ্রামে অভিযান চালায়। দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম ও তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী একদল পুলিশ ফোর্সসহ এ অভিযানে অংশ নেন।

অভিযানের এক পর্যায়ে স্থানীয় শমসের আলীর বাড়ির পেছনের বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক রাইফেল উদ্ধার করা হয়। সেখান থেকে রাইফেলটির ২০ রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়। তবে সেখান থেকে কোনো সন্ত্রাসীকে আটক করতে পারেনি পুলিশ।

দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান বাংলারচিঠিডটকমকে বলেন, উদ্ধার রাইফেল ও তাজা গুলি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি কর হয়েছে। এই রাইফেলটি বহনকারী সন্ত্রাসীকে শনাক্ত ও আটক করতে ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

পাররামরামপুরে রাইফেল উদ্ধার!

আপডেট সময় ০৬:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯