ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

যুবলীগের কোনো নেতার হাতে রামদা ও মাদক দেখতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, যুবলীগের কোনো নেতার হাতে রামদা মাদক দেখতে চাই না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে যুবলীগকে। কোনো দুর্নীতির সাথে আপস করা যাবে না। নয় ছয় লুটপাট করতে দেওয়া যাবেনা। মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে যুবলীগকে।

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নবগঠিত যুবলীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৬ জুলাই সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ এ পরিচিতি সভার আয়োজন করে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনির পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম।

প্রতিমন্ত্রী আরো বলেন, জয় বাংলার নাম নিয়ে কোনো নেতাকর্মী মাদকের ব্যবসার সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপর্কের সাথে জড়িত থাকলে তার দায় যুবলীগ নিবে না। যুবলীগের প্রতিটি নেতাকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করতে হবে। সরিষাবাড়ীতে কোনো জঙ্গি, জামাত-বিএনপি যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে সেই দিকে যুবলীগকে সজাগ থাকতে হবে। যুবলীগ আমার দূরদিনের বন্ধু। সকল উন্নয়ন কাজ যুবলীগকে সাথে নিয়ে করবো আমি। জাতির জনকের জন্মশতবার্ষিকী সামনে। আমরা সবাই মিলে যেন পালন করতে পারি সে দিকে সজাগ থাকতে হবে।

সাম্প্রতিক ডোয়াইল ইউনিয়নের যুবলীগের আহবায়ক কামাল হোসেন রামদা উচিয়ে জমি দখল করার নিউজ গণমাধ্যমে প্রকাশ হয়। সেই বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো না সেই প্রশ্নও রাখেন তিনি। আজকের পর থেকে কোনো যুবলীগের নেতা ঐসব অপর্কম করলে তার দায় ভার তাকেই নিতে হবে বলে প্রতিমন্ত্রী ঘোষণা করেন।আগামী ১৬ জুলাই জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইনজীবী মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী সফলভাবে পালন করতে সবার সহযোগিতা প্রত্যাশা করে তিনি তার বক্তব্য শেষ করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান শাহাজাদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, জেলা যুবলীগের সহসভাপতি রিপন মিয়া, উপজেলার সাবেক যুবলীগের সভাপতি মন্টুলাল তেওয়ারী, এডভোকেট মতিউর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু প্রমুখ।

উল্লেখ যে ২০১৯ সালের ২৩ এপ্রিল জেলা যুবলীগ সরিষাবাড়ী উপজেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

যুবলীগের কোনো নেতার হাতে রামদা ও মাদক দেখতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯