ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য

ইসলামপুরে ইজিবাইক খাদে পড়ে এক কৃষক নিহত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ইজিবাইক উল্টে রাস্তার খাদে পড়ে মো. নুনু মোল্লাহ (৬১) নামের একজন কৃষক নিহত হয়েছেন। ১৫ মে সকালে উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি স্থানীয় পচাবহলা ফকিরপাড়া গ্রামের মৃত নাগর আলীর ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইসলামপুরের পচাবহলা ফকিরপাড়া গ্রামের কৃষক নুনু মোল্লাহ ১৫ মে সকাল ১০টার দিকে তার বাড়ি থেকে বের হয়ে তার জামাতা মো. এরশাদ আলীর ইজিবাইকে উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে পাঁচবাড়িয়া এলাকায় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উল্টে গভীর খাদে পড়ে যায়। এ সময় ইজিবাইকচাপায় নুনু মোল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। ইজিবাইকচালক ও অন্যান্য যাত্রীরা অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ইজিবাইক খাদে পড়ে একজন লোক মারা যাওয়ার কথা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

ইসলামপুরে ইজিবাইক খাদে পড়ে এক কৃষক নিহত

আপডেট সময় ০৬:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯