ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

চিকিৎসকদের বদলির তদবির গ্রহণ করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাজধানীর বাইরে থাকা চিকিৎসক ও নার্সদের বিভিন্ন অজুহাতে ঢাকায় পদায়নের ব্যাপারে নানাভাবে তদবির করা হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, তাদের এসব বদলির তদবির কোনোভাবেই গ্রাহ্য করা হবে না।

১৪ মে দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার বাইরের হাসপাতালগুলোর পরিচালকদের সঙ্গে সমন্বয় সভায় পরিচালকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, এসব তদবিরের কারণে ঢাকার বাইরে থাকা হাসপাতালগুলোতে বর্তমানে চিকিৎসক ও নার্সদের সংকট দেখা যাচ্ছে। যা মোটেও কাম্য নয়।

মন্ত্রী বলেন, সব চিকিৎসক ও নার্সরা ঢাকায় আসার জন্য তদবির করে সফল হলে রাজধানীর বাইরে স্বাস্থ্যসেবা ঝুঁকিপূর্ণ হবে। কাজেই ঢাকায় আসার জন্য চিকিৎসক ও নার্সদের আর কোনো তদবির গ্রাহ্য করা হবে না।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকার বাইরের স্বাস্থ্য পরিচালক, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

চিকিৎসকদের বদলির তদবির গ্রহণ করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯