ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা

মাদারগঞ্জ : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বের হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৮ সেপ্টেম্বর, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের খরকা হলরুমে গিয়ে শেষ হয়।

মাদারগঞ্জ : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

পরে খরকা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম কিবরিয়া, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও চরপাকেরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রকল্প সমন্বয়কারী মো. আবুজ্জোহা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ সমাজ গঠনে সাক্ষরতার কোন বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যেই সাক্ষরতা সীমাবদ্ধ নয়। বরং প্রতিটি নাগরিককে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শতভাগ সাক্ষরতা অর্জনে উপজেলা প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও একযোগে কাজ করতে হবে। সাক্ষরতার প্রসার, নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দিতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা

আপডেট সময় ০৯:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬