ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার

বকশীগঞ্জ : ৩৫ বিজিবির অভিযানে উদ্ধার করা হয় ভারতীয় মদ ও কসমেটিকস পণ্য। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর ৩৫ বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১৮৫ বোতল ভারতীয় মদ ও ৮৬২টি কসমেটিকস পণ্য উদ্ধার হয়েছে। ৭ সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ সীমান্তের সাতানীপাড়া বিওপির বিজিবির সদস্যরা ১০৮৭ সীমান্ত পিলারের কাছে সোমনাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪১ বোতল মদ উদ্ধার করেন।

একই রাতে বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যরা কলাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এছাড়াও খেওয়ারচর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযানে ৮৬২টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জব্দ করেন। অভিযান গুলোতে কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এই প্রতিবেদককে জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ১৮৫ বোতল ভারতীয় মদ ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা

৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার

আপডেট সময় ০৮:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬