ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : দীর্ঘ এক মাস সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাসের এর আগে ওবায়দুল কাদেরকে ৫ এপ্রিল বিকাল ৩টায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হচ্ছে বলে জানান।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক চিকিৎসক আবু নাসার রিজভীর বরাত দিয়ে আবু নাসের এই ছাড়পত্র প্রদানের কথা জানান।

ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তিনি সেখানে অবস্থান করবেন বলেও জানানো হয়।

এ দিকে গণমাধ্যমে পাঠানো একটি ভিডিও চিত্রে হাসপাতাল থেকে গাড়িতে উঠার সময়ে ওবায়দুল কাদেরকে বেশ প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল দেখা গেছে। এসময় তিনি উপস্থিত সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে তার হৃদপিন্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। পরে ৪ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয় এবং সে রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।

গত ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ছয় দিন পর তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:১৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯