ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

ড্রাইভিং লাইসেন্সবিহীন তিনজন চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের চন্দ্রাঘুন্টি ও জেলখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে তিনজন চালককে ১ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৬ জুলাই জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী ২৬ জুলাই দুপুরে জামালপুর শহরের চন্দ্রাঘুন্টি ও জেলখানা মোড় এলাকায় অভিযান চালান। এ সময় তিনি লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে তিনজন চালককে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ ১৩৭ ও ১৩১ ধারায় ১ হাজার ২০০ টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডিত গাড়িচালকরা হলেন মেলান্দহ উপজেলার দাগী গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে মো. সাইফুল, জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. আকাশ ও বনপাড়া গ্রামের আবু শহীদের ছেলে মো. জুয়েল। বিআরটিএ জামালপুরের একজন পরিদর্শক ও জামালপুর সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ড্রাইভিং লাইসেন্সবিহীন তিনজন চালককে জরিমানা

আপডেট সময় ০৯:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮