ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে আখ ক্ষেতে কৃষকের লাশ

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেতে থেকে শহির আলী (৩৫) নামের একজন কৃষকের লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। ২৫ জুলাই দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সরদারপাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ের আখ ক্ষেতে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত শহির আলী বাহাদুরাবাদ ইউনিয়নের সরদারপাড়া গ্রামের ইছর আলীর ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, বাহাদুরাবাদ ইউনিয়নের সরদারপাড়া গ্রামের কৃষক শহির আলীকে তার বাড়ি থেকে ২২ জুলাই রাতে অজ্ঞাত এক ব্যক্তি ডেকে নিয়ে যান। ওই রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ২৫ জুলাই বেলা ১২টার দিকে সরদারপাড়া গ্রামের কৃষকরা ব্রহ্মপুত্র নদের পাড়ে আখ ক্ষেতে কাজ করতে গিয়ে দেখতে পান শেয়ালে মানুষের পা টানাহেচড়া করছে। এ সময় তারা শেয়াল তাড়িয়ে দেখেন একজন লোককে মাটিতে পুঁতে রাখা হয়েছে। পরে তারা গ্রামের লোকজনদের এবং দেওয়ানগঞ্জ থানায় খবর দেন। বেলা তিনটার দিকে পুলিশের উপস্থিতিতে মাটি খুঁড়ে লাশটি তোলা হলে তার স্বজনরা মৃত ব্যক্তি শহির আলী বলে শনাক্ত করেন।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘নিহত শহির আলীর লাশ তুলে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। এ ব্যাপারে নিহতের স্বজনদের অভিযোগ নিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

দেওয়ানগঞ্জে আখ ক্ষেতে কৃষকের লাশ

আপডেট সময় ০৬:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮