ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস
র‌্যাবের অভিযান :

অর্থ আত্মসাত : আল আকাবা সমিতির পরিচালক ওয়াহেদ গ্রেপ্তার

মাদারগঞ্জ : গ্রেপ্তার আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক জামায়াত নেতা আব্দুল ওয়াহেদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় বহুল আলোচিত আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। ৪ আগস্ট, মঙ্গলবার বিকালে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে র‍্যাব তাকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সন্ধ্যায় তাকে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মিলন বাজার ভাংবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ।

থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালে এক ভুক্তভোগী গ্রাহক আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

আরও জানা গেছে, আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। এতে গ্রাহকদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। সমিতিতে অর্থ আত্মসাতের অভিযোগ উঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, র‍্যাব-১৪ আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তারের পর আমাদের থানায় হস্তান্তর করেছে। পরে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

র‌্যাবের অভিযান :

অর্থ আত্মসাত : আল আকাবা সমিতির পরিচালক ওয়াহেদ গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬