ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস
প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নকলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নকলা : কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুরের নকলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত ২০৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৯ জুলাই, রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও নকলা পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের শুরুতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের এই কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রেখে আরও ভাল কিছু করে দেখানো এবং ভাল মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে অতিথিবৃন্দ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ উত্তীর্ণ নকলা উপজেলার ২০৩ জন কৃতী শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা স্মারক ও অভিনন্দনপত্র তুলে দেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নকলা : সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী ও অন্যান্য অতিথিদের সাথে কৃতী শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা অডিটোরিয়াম প্রাঙ্গণে রাখা বোর্ডে নিজেদের অনুভূতি ও ভবিষ্যৎ স্বপ্ন লিখে এবং স্মৃতিচারণমূলক ছবি তুলে আনন্দঘন সময় কাটায়। কয়েকজন শিক্ষার্থী মঞ্চে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্যও দেয়।

সবশেষে প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নকলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬