ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির উদ্যােগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই, শনিবার বিকালে জামালপুর শহরের মুসলিমাবাদ চৌরাস্তায় এই আয়োজন করা হয়।

শিক্ষক ছাইয়েদুজ্জামাসের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, এই জামালপুরকে একটি শান্তির সুন্দর ও সমৃদ্ধ জামালপুরে রূপান্তর করতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হলো যুবক-তরুণ ছাত্ররা। যারা আগামী দিনে এই জাতির নেতৃত্ব দেবে। এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই মাদক। মাদক আমাদের যুবক তরুণ ছাত্রদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, একটা সন্তান একটা পরিবারের জন্য আশীর্বাদ। একটা সন্তান একটা পরিবারকে সমৃদ্ধ করতে পারে। একটা সন্তান একটা গ্রামকে সমৃদ্ধ করতে পারে। আবার সেই সন্তান যদি মাদকাসক্ত হয়, ওই সন্তানটি তখন ওই পারিবার, ওই গ্রাম, ওই সমাজের জন্য অভিশাপ। সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে যদি আমরা জামালপুরকে তথা দেশকে এগিয়ে নিতে চাই তাহলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর বিকল্প কোনো পথ নেই।

জেলা যুবদলের সদস্য রুকনুজ্জামান রোকনের সঞ্চালনায় মাদকবিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুর ইসলাম সাত্তার, মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেক, ব্যবসায়ী ইকরামুল হক নবীন, জাবেদ গ্রুপের পরিচালক রকিবুল করিম, মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, বাগেরহাটা সমাজ কল্যাণ সমিতির সমন্বয়ক স্বপন সওদাগর , মুসলিমাবাদ মসজিদ কমিটির সভাপতি সোহেল রানা খোকন, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদিকা সালমা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেতু সরকার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ্ জামাল প্রমুখ।

মাদকবিরোধী সমাবেশে মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতিসহ এলাকার বিপুল সংখ্যক লোকজন অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০২:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬