ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

জামালপুর : কর্মীসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহর বিএনপির অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই, শুক্রবার রাতে পৌরসভার কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।

১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নূর ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে, আমার এই জীবনের পথচলায় যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তাদের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে এই কম্পপুর এলাকা। আমি এবং আমার দল আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আমি আমার সমর্থ অনুযায়ী মেয়র থাকা অবস্থায় যতটুকু সম্ভব ছিল, সুযোগ ছিল, এই এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। আজকে জাতীয় সংসদ সদস্য হয়েছি আমার সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে পৌরসভায় কাজ করতে হলে পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি লাগবে।

ওয়ারেছ আলী মামুন বলেন, এই এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমাদের সিদ্ধান্তের সাথে একমত থাকবেন। গত ১৭ বছরে ফ্যাসিস্টের সময় নানা জুলুম নির্যাতনের মধ্যে আমি দেখেছি এই এলাকা হতে বিএনপির ভোট তো কমেই নাই, আগের চেয়ে আরো বাড়ছে। এইটার প্রতিদান আমরা দিতে চাই। এর প্রতিদান হিসেবে বড় ধরনের কাজ করতে হলে পৌরসভায় আমাদের মেয়র লাগবে।  আমি যে কথাটি বলতে চাই, প্রার্থী অনেকেই হতে পারে। বিচ্ছিন্নভাবে প্রার্থী হয়ে বিএনপি’র বদনাম করার সুযোগ নাই।

১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীনুর রহমান শাহীনের সঞ্চালনায় কর্মী সভায় কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি কুববাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুকুল, রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, আব্দুল বাসেদ প্রমুখ।
কর্মী সভায় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬