জামালপুর শহর বিএনপির অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই, শুক্রবার রাতে পৌরসভার কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।
১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নূর ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে, আমার এই জীবনের পথচলায় যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তাদের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে এই কম্পপুর এলাকা। আমি এবং আমার দল আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আমি আমার সমর্থ অনুযায়ী মেয়র থাকা অবস্থায় যতটুকু সম্ভব ছিল, সুযোগ ছিল, এই এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। আজকে জাতীয় সংসদ সদস্য হয়েছি আমার সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে পৌরসভায় কাজ করতে হলে পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি লাগবে।
ওয়ারেছ আলী মামুন বলেন, এই এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমাদের সিদ্ধান্তের সাথে একমত থাকবেন। গত ১৭ বছরে ফ্যাসিস্টের সময় নানা জুলুম নির্যাতনের মধ্যে আমি দেখেছি এই এলাকা হতে বিএনপির ভোট তো কমেই নাই, আগের চেয়ে আরো বাড়ছে। এইটার প্রতিদান আমরা দিতে চাই। এর প্রতিদান হিসেবে বড় ধরনের কাজ করতে হলে পৌরসভায় আমাদের মেয়র লাগবে। আমি যে কথাটি বলতে চাই, প্রার্থী অনেকেই হতে পারে। বিচ্ছিন্নভাবে প্রার্থী হয়ে বিএনপি’র বদনাম করার সুযোগ নাই।
১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীনুর রহমান শাহীনের সঞ্চালনায় কর্মী সভায় কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি কুববাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুকুল, রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, আব্দুল বাসেদ প্রমুখ।
কর্মী সভায় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















