ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব

নকলা : পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রাজিব মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরী সেবা, প্রজনন স্বাস্থ্য এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি (নিরাপদ প্রসব) বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় সাফল্যের এক অনন্য নজির গড়েছেন শেরপুরের নকলা উপজেলার মো. রাজিব মিয়া।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষ্যে তিনি একযোগে উপজেলা, জেলা এবং ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়ে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেছেন।

১২ জুলাই, রবিবার ময়মনসিংহ জেলা পরিষদের আব্দুল জব্বার মিলনায়তনে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এই ত্রিমুখী শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এই শ্রেষ্ঠত্বের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন।

স্থানীয় সূত্র ও বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, নকলা উপজেলার উরফা ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রাজিব মিয়া দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় তার গৃহীত মাঠপর্যায়ের উদ্যোগগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে। এরই স্বীকৃতিস্বরূপ প্রথমে উপজেলা, পরে জেলা এবং সর্বশেষ বিভাগীয় বাছাইয়ে তিনি শ্রেষ্ঠ পরিদর্শক হিসাবে মনোনীত হন।

এক প্রতিক্রিয়ায় মো. রাজিব মিয়া এই প্রতিবেদককে বলেন, একসাথে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া অত্যন্ত আনন্দের ও গৌরবের। এই অর্জন আমার কাজের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। উরফা ইউনিয়নসহ পুরো নকলা উপজেলার মানুষের কল্যাণে আমি বরাবরের মতই নিষ্ঠার সাথে কাজ করে যাব।

অনুষ্ঠানে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক মো. মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এবং ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার  প্রদীপ কুমার সাহা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জেলা-উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব

আপডেট সময় ১০:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬