ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জে ব্রহ্মপুত্রে ভাঙন : কলকিহারা গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ : উজান কলকিহারা গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১ জুলাই, বুধবার দুপুরে মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী, বিশ্ববিদ্যালয়ছাত্র আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোরহাব হোসেন, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, ইউনিয়ন কৃষকদল নেতা অছিম উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বিএনপিনেতা বিএনপির সভাপতি রুস্তম আলী বলেন, প্রায় ২৫ বছর ধরে মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রাম ব্রহ্মপুত্র নদের কবলে পড়ে ভাঙনের শিকার হচ্ছে৷ এ কারণে গত কয়েক বছরে এই গ্রামের রাস্তা-ঘাট, বিভিন্ন স্থাপনা, বসতভিটাসহ সিংহভাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

তিনি আরও বলেন, চলতি বর্ষায় ফের ভাঙন শুরু হয়েছে এই গ্রামে। ফলে স্থায়ী বাঁধ বা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা না হলে এ বছরই বিলীন হতে পারে উজান কলকিহারা গ্রাম। তাই এই গ্রাম রক্ষায় প্রধানমন্ত্রী, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের হস্তক্ষেপ কামনা করছি।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা

বকশীগঞ্জে ব্রহ্মপুত্রে ভাঙন : কলকিহারা গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৯:৫৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬