ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে বাতিঘরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জামালপুর : হতদরিদ্র ও শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাতিঘরের নির্বাহী পরিচালক আজিজা সুলতানা। ছবি : বাংলারচিঠিডটকম

‘মানুষের প্রয়োজনে মানুষ’ এই স্লোগান সামনে রেখে গড়ে উঠা জামালপুরের স্থানীয় সামাজিক সংগঠন বাতিঘর এর উদ্যোগে ১০০ জন হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৫ জানুয়ারি, সোমবার জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সাতকুড়া গ্রামে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাতিঘরের নির্বাহী পরিচালক আজিজা সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সংগঠনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জামালপুর : হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাতিঘর। ছবি : বাংলারচিঠিডটকম

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের সভাপতি মিজানুর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে সম্পূর্ণ নিজস্ব তহবিলের মাধ্যমে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই বাতিঘর সংগঠনের মূল লক্ষ্য। চলমান শৈত্যপ্রবাহে আক্রান্ত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

প্রসঙ্গত, বাতিঘর সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত একটি মানবিক ও সমাজসেবামূলক সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে বাতিঘরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ১০:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬