ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

জামালপুরে গৃহকর্মীদের মানবাধিকার ও জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুর : গৃহকর্মীদের মানবাধিকার ও জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে বক্তব্য রাখেন গৃহকর্মী উন্নয়ন প্লাটফরমের সদস্য জাকিলা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

মানুষ ও পেশার মর্যাদা প্রদানসহ গৃহকর্মীদের মানবাধিকার সুরক্ষা এবং তাদের জীবন দক্ষতা উন্নয়নে জামালপুরে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিএসআরএম এর অর্থ সহায়তায় উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন স্ক্রিপ্ট প্রকল্পের উদ্যোগে ২২ ডিসেম্বর, সোমবার উন্নয়ন সংঘের ডিটিআরসিতে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে মুখ্য আলোচক ছিলেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম। প্রশিক্ষণে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার ও সংস্থার মনিটরিং ব্যবস্থাপক রেজাউল করিম। সভায় সমাপনী বক্তব্য রাখেন গৃহকর্মী উন্নয়ন প্লাটফরমের সদস্য জাকিলা বেগম।

প্রশিক্ষণে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ আলোকে আলোচনা করতে গিয়ে জাহাঙ্গীর সেলিম নীতিমালার ধারা উল্লেখ করেন বলেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ প্রণয়ন করেছে সরকার। এর মাধ্যমে দেশের গৃহশ্রমিকেরা তাদের কাজের জন্য সরকারি স্বীকৃতি পাবেন।

তিনি বলেন, ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ বাংলাদেশ সরকারের একটি আনুষ্ঠানিক নীতিমালা যা চাকর বা চাকরানি অর্থাৎ গৃহকর্মী বা গৃহভৃত্যের জন্য প্রযোজ্য। এই নীতিমালা ২০১৫ খ্রিস্টাব্দের ২১ ডিসেম্বর তারিখে অনুমোদিত ও গৃহীত হয়। ২০১৬ খ্রিস্টাব্দের ৪ জানুয়ারি তারিখে একটি সরকারি গেজেটে এই নীতি প্রকাশ করা হয়। এ নীতির মাধ্যমে দেশের প্রায় ২৫ লাখেরও (তথ্যমতে) বেশি গৃহকর্মীর মানবাধিকার ও শ্রমাধিকার নিশ্চিত করা হয়েছে। তাছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থা কর্তৃক গৃহীত গৃহকর্মী সম্পকিত কনভেনশন-১৮৯ অনুসমর্থনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেয়া এটি একটি পদক্ষেপ।

জাহাঙ্গীর সেলিম নীতিমালার উদ্ধৃতি দিয়ে বলেন, শ্রম আইনের আলোকে প্রণীত এই নীতিতে গৃহপরিচারিকাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিয়ে তাদের সুরক্ষা, কল্যাণ, অবকাশ, বিনোদন, ছুটিসহ তাঁদের সুষ্ঠু ও মর্যাদাসম্পন্ন কাজের পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে। ১৪ বছরের নীচে গৃহপরিচারিকাদের হালকা কাজের জন্যে ও এবং ১৮ বছরের কম বয়সী গৃহপরিচারিকাদের ভারি কাজের জন্য নিয়োগ দেওয়া যাবে না।

নিয়োগকারী/গৃহকর্তা এবং গৃহকর্মীর সাথে আলোচনার ভিত্তিতে মজুরি নির্ধারণ করতে হবে। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে গৃহকর্মীর মজুরি পরিশোধ করতে হবে।নিয়োগকারীকে গৃহকর্মীর কর্মঘণ্টা অনুযায়ী তার ঘুম ও বিশ্রামের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্থান নিশ্চিতকরণ এবং চিত্তবিনোদন ও ছুটির ব্যবস্থা করতে হবে। গৃহকর্তা বা গৃহকর্ত্রীর অনুমতি নিয়ে গৃহকর্মী স্ববেতনে ছুটি ভোগ করতে পারবেন। সন্তানসম্ভবার ক্ষেত্রে ১৬ সপ্তাহ স্ববেতনে মাতৃত্ব ছুটি ভোগ করতে পারবেন। কোনক্রমেই গৃহকর্মীর প্রতি কোন ধরনের অশালীন আচরণ বা দৈহিক আঘাত, যৌন নিগ্রহ অথবা মানসিক নির্যাতন করা যাবে না।

কর্মক্ষেত্রে গৃহকর্মীর কোনো ক্ষতি হলে মালিককে ক্ষতিপূরণ দিতে হবে। কোনো গৃহকর্মী শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হলে তিনি সরকারি ব্যয়ে আইনি সহায়তা পাবেন। কর্মক্ষেত্রে অসুস্থ হলে নিয়োগদাতাকে চিকিৎসার খরচ দিতে হবে। গৃহকর্মী কোনোভাবেই কর্মরত পরিবারের সদস্য, বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি বা বৃদ্ধদের উপর নির্যাতন, অবহেলা বা পীড়াদায়ক আচরণ করতে পারবেন না। চাকরি থেকে অপসারণের ক্ষেত্রে একমাস আগে জানাতে হবে। না জানালে কর্মীকে ৩০ দিনের মজুরি দিতে হবে। গৃহকর্মীরা চাকরি ছাড়তে চাইলে, নিয়োগকারীকে ও তা এক মাস আগে জানাতে হবে।

এই নীতিতে মালিকপক্ষের জন্যও কিছু সুবিধা রাখা হয়েছে। সেগুলো হচ্ছে: নিয়োগকারীকে না জানিয়ে কোন কর্মী চাকরি ছেড়ে দিলে বা বাড়ি থেকে বের হয়ে গেলে মালিক সংশ্লিষ্ট থানায় ডায়েরি করতে পারবেন। কর্মীর কর্মস্থল ত্যাগের সময় কোন কিছু হারিয়ে গেলে বা মালামাল সঙ্গে নিয়ে গেলে দেশের প্রচলিত আইনে মামলা করা যাবে। গৃহকর্মী কোনভাবেই কর্মরত পরিবারের সদস্য, বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি বা বৃদ্ধদের উপর নির্যাতন, অবহেলা বা পীড়াদায়ক আচরণ করতে পারবেন না। এরকম করলে মালিক তার নিয়োগ বাতিল করতে পারবেন। আইনের আশ্রয়ও নিতে পারবেন।

প্রশিক্ষণে অধিকার, নৈতিক ও আইনগত অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার, মৌলিক অধিকার ও মান্যবাধিকার সম্বন্ধে সচেতন থাকার গুরুত্ব, নারীর আইনগত অধিকারসমূহ, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ কার্যক্রম, বাল্যবিবাহ, বহুবিবাহ যৌতুক বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে ৩০ জন গৃহকর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

জামালপুরে গৃহকর্মীদের মানবাধিকার ও জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫