ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

বজ্রপাতে প্রাণ হারালেন জাতীয় ছাত্রশক্তির নেতা মজনু

মাদারগঞ্জ : বজ্রপাতে মৃত জাতীয় ছাত্রশক্তির নেতা মজনু মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া (২২) নামে জাতীয় ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে। ১৫ মে, শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির মাদারগঞ্জ উপজেলা শাখার সদস্য ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ মে দুপুরে বাড়ির পাশের জমিতে মা মনজুরা বেগম ও ছোট ভাই রনজু মিয়াকে সঙ্গে নিয়ে ধান কাটতে যান মজনু মিয়া। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত তার উপর আঘাত হানলে তিনি গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

মজনু মিয়ার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এ প্রতিবেদককে বলেন, ধান কাটার সময় বজ্রপাতে মজনু মিয়া নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

বজ্রপাতে প্রাণ হারালেন জাতীয় ছাত্রশক্তির নেতা মজনু

আপডেট সময় ১০:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬