ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিল দোকান মালিক সমিতি

জামালপুর : সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিকে ফুলের শুভেচ্ছা জানান দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় সংসদে সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ড. নিলোফার চৌধুরী মনিকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ১৪ মে, বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের সকাল বাজারের সামনে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন্দ, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শামসুল আলম নান্নু, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বিধান সেন, শ্রম ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী আনিছুর রহমান, কার্যকরী সদস্য মো. সিদিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখার সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেন, জামালপুর জেলার সনামধন্য পরিবারের কৃতিসন্তান হলেন নিলোফার চৌধুরী মনি। তিনি দুই বারের মত এমপি হলেন। যিনি বিগত ১৭টি বছর টিভিতে টক শো করে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের ঐকবদ্ধ করেন। বিএনপির দুঃসময়ে হাল ধরেন এই নিলোফার চৌধুরী মনি। তাকে জাতীয় সংসদে সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত করায় আমরা খুবই আনন্দিত। দলমত নির্বিশেষে দোকান মালিক সমিতিসহ ও জামালপুর জেলার সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে নিলোফার চৌধুরী মনি এমপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিল দোকান মালিক সমিতি

আপডেট সময় ১০:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬