ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

দুই মাদকাসক্তকে বিনাশ্রম কারাদণ্ড

দেওয়ানগঞ্জ : বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান ও নূর বক্ত। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বহন করার দায়ে দুই মাদকাসক্ত আব্দুল মান্নান (৫০) ও নূর বক্তকে (২৬) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আব্দুল মান্নান ডাংধরা ইউনিয়নের গাড়োহাড়ি গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে ও নূর বক্ত কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পূর্ব ইছাকুরী গ্রামের মৃত ফুল বাবুর ছেলে।

জানা গেছে, ১৪ মে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের কদমতলা বাজারে মান্না‌নের চায়ের দোকা‌নের সাম‌নের রাস্তা থেকে গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল মান্নান ও নূর বক্তকে চার পু‌রিয়া গাঁজাসহ আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন আটক দুই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতদি‌নের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও শাহ জহুরুল হোসেন এ প্রতিবেদককে বলেন, মাদক সেবন ও গাঁজা বহন করার অপরাধে দুই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতদি‌নের বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত দুই আসামিকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দুই মাদকাসক্তকে বিনাশ্রম কারাদণ্ড

আপডেট সময় ১০:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬