ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

জামালপুর রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার

জামালপুর : সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

‘আমিই রোকেয়া’ এ অঙ্গীকার দীপ্ত আওয়াজ তুলে যথাযোগ্য মর্যদায় পালিত হয় বেগম রোকেয়া দিবস। এ উপলক্ষে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ‘অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

৯ ডিসেম্বর, মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মনজুর আলম, প্রকল্প কর্মকর্তা কামরুন্নাহার, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পরভীন, নারীনেত্রী আইনজীবী শামীম আরা প্রমুখ।সভায় উপজেলা ও জেলাপর্যায়ে অদম্য নারী পুরস্কার প্রাপ্তরা তাদের আবেগময় অভিব্যক্তি প্রকাশ করেন।

পুরস্কার প্রাপ্তরা হলেন- সফল জননীঃ নাছরীন বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন কারী নারীঃ চায়না বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারীঃ আসমানী আক্তার আশা মণি, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারীঃ বুলবুলি বেগম।এই চারজন উপজেলাপর্যায়ে নির্বাচিত অদম্য নারী।

জেলাপর্যায়ে-১. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন কারী নারীঃ চায়না বেগম,সদর। ২. শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারীঃ সুরমা আক্তার, ইসলামপুর। ৩. সফল জননী নারীঃ নাছরীন বেগম,সদর। ৪. নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে এগিয়ে গিয়েছে যে নারীঃ ফরিদা পারভীন, মেলান্দহ। ৫. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারীঃ বুলবুলি বেগম, দেওয়ানগঞ্জ।

জামালপুর : খেতাপ্রাপ্ত নারী জয়িতা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী ‘অদম্য নারী’ পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিটি নারীই অদম্য। তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদেরকে আমাদের সম্মান ও মর্যাদা দেয়া নৈতিক দায়িত্ব।

তিনি জিআই পণ্য হিসাবে জামালপুরের নকশিকাঁথা শিল্পকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখছেন। আমরা প্রস্তাবিত নকশি পল্লীর কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করব।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রাম ও জেসমিন প্রকল্প।

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

জামালপুর রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার

আপডেট সময় ১১:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫