ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

জামালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জামালপুর : জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমাবেশে সংগঠনটির নেতৃবৃন্দ ও জামালপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

‘প্রবীণদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন’ এই প্রতিপাদ্যের আলোকে ১ অক্টোবর বুধবার দুপুরে জামালপুরে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে জামালপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আব্দুস সাফির সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। এতে বিশেষ অতিথি জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এ ছাড়াও জামালপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জুলফিকার জাহিদ হাবীব, সাংবাদিক শরিফুল ইসলাম ঝোকন প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ।

প্রধান অতিথি জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা বলেন, উন্নত বিশ্বের মত বাংলাদেশে প্রবীণদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম নেই। এতে করে এ দেশের প্রবীণ জনগোষ্ঠী পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন। পরিবার ও সমাজে তারা অবহেলিত।

তিনি বলেন, পুষ্টিকর খাদ্য, চিকিৎসার সুবিধা, নাগরিক সুবিধা, পারিবারিক ও সামাজিক মর্যাদাসহ বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে প্রতিনিয়ত তারা মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন। আমাদের এ প্রবীণ জনগোষ্ঠীর অধিকাংশই জীবন ধারণের মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

দ্রুত এ সকল সমস্যার সমাধানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, সর্বক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকারসহ দেশের সকল প্রবীণের জন্য সরকারিভাবে ৫০ হাজার টাকা করে ভাতা বরাদ্দের দাবি জানান। পাবলিক প্লেসে প্রবীণদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থার দাবিও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেট সময় ১১:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫