ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন :

রাস্তার পাশে পড়ে ছিল শহীদ মোস্তফার মরদেহ

মাদারগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মো. মোস্তফা। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মোস্তফার জন্ম খুবই দরিদ্র পরিবারে। ভাগ্য পরিবর্তনের স্বপ্নে নিয়ে মোস্তফা ২০২২ সালে গাজীপুর আনসার ভিডিপি একাডেমির পাশে একটি পোশাক কারখানায় চাকরি নেন। পোশাক কারখানায় কাজের পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যান মোস্তফা এবং ২০২৩ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হন। মোস্তফার পরিকল্পনা ছিল জায়গা-জমি কিনে পাকা বাড়ি-ঘর নির্মাণ করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আনসার সদস্যদের ছোড়া গুলিতে মোস্তফার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

শহীদ মো. মোস্তফার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ধলিরবন্ধ এলাকায়। মোস্তফার বাবা মো. স্বপন মিয়া গাজীপুরেই একটি পোশাক কারখানায় চাকরি করেন। মা মর্জিনা বেগম গৃহিনী। দরিদ্র পরিবারে বেড়ে উঠা মোস্তফা ছোট থেকেই খবুই মেধাবী ছিলেন। তিন ভাইয়ের মধ্যে মোস্তফা ছিলেন বড়। তার বয়স হয়েছিল ২২ বছর। বাবা-মায়ের ইচ্ছায় ২০২৩ সালে কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার ফকির আলীর মেয়ে মুন্নাকে বিয়ে করেন মোস্তফা।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট, সোমবার সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে আনসার ভিডিপি একাডেমি এলাকায় যোগ দেন মোস্তফা। সেদিন আনসার সদস্যরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ও টিয়ারশেল ছোঁড়ে। আন্দোলনে আনসার সদস্যদের ছোঁড়া গুলি মোস্তফার পিঠে লেগে রাস্তার পাশে ঝোপের মাঝে লুটিয়ে পড়েন এবং সেখানেই শহীদ হন।

এদিকে দুপুর থেকে মোস্তফাকে খোঁজে না পাওয়ায় তার বাবা বারবার ফোনে কল করলেও তা কেউ রিসিভ করেনি। পরদিন ৬ আগস্ট, মঙ্গলবার সকালে রাস্তার পাশে ঝোপে পড়ে থাকা মোস্তফার মরদেহের প্যান্টের পকেটে মোবাইল ফোনে রিংটোন বেজে ওঠে। পরে এক পথচারী ফোন রিসিভ করে জানান মোস্তফা মৃত্যুবরণ করেছেন। সেদিনই মোস্তফার বাবা সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় গত বছর ২৮ নভেম্বর, বৃহস্পতিবার গাজীপুর কোর্টে শহীদ মোস্তফার বাবা স্বপন মিয়া বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে, স্বামীকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন স্ত্রী মুন্না। বাকরুদ্ধ হয়ে পড়েছেন মোস্তফার ছোট ভাই মেহেদী হাসান (১১) ও নুর আলম (০৪)। কান্না থামছে না শহীদ মোস্তফার মা মর্জিনা বেগমের। ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি বলেন, ছাত্র আন্দোলনে গিয়ে মোস্তফার পিঠে গুলি লেগে শহীদ হয়েছে। বারবার আমার ছেলের ছবি চোখে ভেসে উঠে। রাতে ঠিকমত ঘুমাতে পারি না। তিনি আরও বলেন, আমরা খুবই গরিব। আমার ছেলে আমাদের পাশে দাঁড়াইছিল। মোস্তফা আমাদের স্বচ্ছলতার স্বপ্ন দেখাইছিল। জমি কিনব, পাকা বাড়ি করব। আমার ছেলের মনের আশা পূরণ হল না। আল্লাহর আমার ছেলেরে পছন্দ হয়েছিল, নিয়া গেল।

মোস্তফার বাবা মো. স্বপন মিয়া মুঠোফোনে বলেন, শহীদ হওয়ার দুইদিন আগে মোস্তফা ফোন করে বলেন ‘বাবা ভালভাবে চলাফেরা করতে হবে। নামাজ পড়তে হবে। দুনিয়াতে ভালোভাবে চললে আখেরাতে বাপ-পোলার ভাল পরিচয় থাকবে। ছোট ভাই দুইটারে বড় আলেম বানাবেন। আমাদের জুতজমা (জমি-জমা) নাই। আপনি কষ্ট করে লেখাপড়া করাইছেন। ধর্য্য ধরেন। অল্প দিনেই আমরা উপরে উঠে যাব। বাবা আপনার আর কষ্ট করা লাগবে না। অনেক কষ্ট করছেন। আপনি বাড়িতে থাকবেন। আল্লাহর ইবাদত করবেন। কর্ম করে টাকা পাঠাব। সেটা দিয়ে সংসার চালাবেন।’ আমার ছেলের স্বপ্নগুলা ধূলিসাৎ করে দিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা। মামলা করছি ওই খুনিদের নামে। ফাঁসি যেন হয় ওই খুনিগুলোর।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন :

রাস্তার পাশে পড়ে ছিল শহীদ মোস্তফার মরদেহ

আপডেট সময় ০৮:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫