ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী : জামালপুর জেলা যুবদলের আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ

জামালপুর : জেলা যুবদল আয়োজিত অনুষ্ঠানে শীতার্তদের কম্বল বিতরণ করেন বিএনপিনেতা আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা যুবদলের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জিয়াউর রহমানের সম্পৃক্ত জড়িত আছে। আমরা এই বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছি। আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যতদূত সম্ভব এই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা খুব জরুরি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে স্বৈরাচারের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আজকে আওয়ামী লীগ, আবার নতুন করে বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত করছে। সেই চক্রান্তের বিরুদ্ধে যুবদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকার আহবান জানান তিনি।

জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান লিটনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামুন রশিদ বাবু প্রমুখ।

আলোচনা সভা শেষে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আলোচনা সভায় জেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী : জামালপুর জেলা যুবদলের আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৮:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫