ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

মেলান্দহে অসহায়দের শীতবস্ত্র দিলেন বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান বাবুল

মেলান্দহ : শীতবস্ত্র বিতরণ করেন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। ১২ জানুয়ারি রবিবার বিকালে উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তৈয়বুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক মাওলানা মো. আলাউদ্দিন।

মোস্তাফিজুর রহমান বাবুল তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বিএনপি দেশের বিভিন্ন দুর্যোগের সময় অসহায় মানুষদের পাশে থেকে কাজ করেছে। ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমনের হাতকে শক্তিশালী করে বিএনপিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল কাদের তালুকদার শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম রহিম, কৃষকদলের আহ্বায়ক মতিউর রহমান বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হোসেন হাওলাদার, সদস্য মনজুরুল কবির মনজু, যুবদলের সদস্য মাহাবুবুর রশীদ বাবলু ও ছাত্রদলের আহ্বায়ক শিবলু ফকির, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, আব্দুল মান্নান, সদস্য আব্দুস সামাদ রোমান সরকার, যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইবাদুর রহমান রোমান, যুবদলের যুগ্মআহ্বায়ক মনোয়ার হোসেন মনু, সাবেক যুগ্ম-আহ্বায়ক গোলাম রব্বানী, ছাত্রদলের সাবেক সদস্য সাকিবসহসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল অন্যান্য নেতৃবন্দকে সাথে নিয়ে শীতবস্ত্র বিতরণ করেন।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

মেলান্দহে অসহায়দের শীতবস্ত্র দিলেন বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান বাবুল

আপডেট সময় ০৮:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫