ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জামালপুর : প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই। আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা এমনকি জেলা পর্যায়ে যারাই আর্থিক সহযোগিতা চান আমরা সহযোগিতা দেই। আমাদের যে বরাদ্দ ছয় কোটি টাকা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য আছে, সেটা বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য আমি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।

তিনি আরও বলেন, নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। তবে এই বছর দেওয়া যাবে কিনা সেই বিষয়ে পর্যালোচনা চলছে। তবে এই বছর যদি পুরোটা নাও হয় আগামী বছর পুরোটা হবে বলে বিশ্বাস করি।

১৩ সেপ্টেম্বর, রবিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে সারের কোন সংকট নেই। যারা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই অঞ্চলের ৮০ ভাগ জমিতে সারের প্রয়োজন আছে। কিন্তু আমি জানি যারা বর্তমানে সারের ডিলার রয়েছে তারা ভিন্ন মতের অন্য একটি রাজনৈতিক দলের লোক তারপরও আমরা তাদের সাথে বসেছি।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী। এছাড়াও সভায় জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বক্তব্য রাখেন।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬