ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত

শেরপুর : সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য প্রকৌশরী মোহাম্মদ ফাহিম চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে হাতি অধ্যুষিত এলাকাকে চিহ্নিত করে অভয়ারণ্য ঘোষণা, এলিফ্যান্ট রেন্সপন্স টিমের কার্যপরিধি প্রণয়ন ও আধুনিক কলাকৌশল সম্বলিত সার্বজনীন স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর প্রস্তুতের লক্ষ্যে মধুটিলা ইকোপার্ক ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ বনবিভাগ আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

১২ সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত এসব সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এতে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম। সেমিনার দুটিতে বিষয়ভিত্তিক মূল আলোচনা উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. মনিরুল এইচ খান, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আব্দুল মোতালেব।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এ.এস,এম. জহির উদ্দিন আকন, পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, ইউনুছ আলী দেওয়ান, মিজানুর রহমান, মো. শাহীন আলমসহ স্থানীয় এলাকার ভুক্তভোগী, ইআরটি সদস্য ও পরিবেশ কর্মী।

সেমিনার দুটি সঞ্চালনা করেন তাওয়াকোচা বিটের বিট অফিসার ফাহিম মুনতাসির।

সেমিনারে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্যদ্বয় সরকারের এই উদ্যোগের প্রশংসা করে এটি বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ স্থানীয় সবাইকে সাথে নিয়ে বন বিভাগকে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬