ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জামালপুর : চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশে মাদক নির্মূলের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়া প্রতিমন্ত্রী প্রত্যেক ধরনের খেলা সারাদেশে পরিচিত করছেন। ‎

১৩ সেপ্টেম্বর, রবিবার বিকালে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‎এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রোদোয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জামালপুর : প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের খেলাধুলা এগিয়ে যাচ্ছে। আজকে স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে দর্শকদের উপস্থিতিই সেটি প্রমাণ করে। শুধু ফুটবল বা ক্রিকেট না সব খেলাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। সুস্থ জাতি হিসাবে ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নিতে চাই। খেলাধুলা আমাদের শৃঙ্খলা শেখায়। খেলাধুলার মাধ্যমে আমাদের ধৈর্য্যশীলতা ও মননশীলতা বৃদ্ধি পায়। আসুন আমরা সবাই মিলে খেলাধুলার মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলি।

জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মোট আটটি টিম ২৩ আগস্ট জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। ১৩ সেপ্টেম্বর বিকালৈ টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেলান্দহ উপজেলা একাদশ ও সরিষাবাড়ী উপজেলা একাদশ মুখোমুখি হয়। খেলায় সরিষাবাড়ী উপজেলা একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে মেলান্দহ উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। ফাইনাল খেলা উপভোগ করতে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের ঢল নামে স্টেডিয়ামে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

আপডেট সময় ১১:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬