ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার

ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জামালপুর : ইত্তেফাকুল উলামা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় বক্তব্য রাখেন মোমেনশাহী বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি মহিববুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ইত্তেফাকুল উলামা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর, রবিবার বিকালে শহীদ হারুন সড়ক আল জামিয়াতুল হাবীবিয়াহ কাওমি মাদরাসা প্রাঙ্গণে এই পরিচিতি সভার আয়োজন করা হয়।

ইত্তেফাকুল উলামা জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দিনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোমেনশাহী বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি মহিববুল্লাহ। তিনি বলেন, কমিটিতে পদ ভিন্ন হলেও প্রত্যেক সদস্যদের মৌলিক দায়িত্ব সবার জন্য সমান ভাবে প্রযোজ্য। সেটি হচ্ছে সংগঠনের উদ্দেশ্য ও নীতিমালা আগে জানতে হবে। এই সংগঠন কেন তৈরি হয়েছে? এই সংগঠনের লক্ষ্য বা উদ্দেশ্য কি? এটা আগে আমাদের জানতে হবে। এছাড়াও প্রতিটি সদস্যকে গঠনতন্ত্র বা সাংগঠনিক বিষয়ে জানতে হবে। আদর্শ নীতিমালা জানতে হবে। সাংগঠনিক কাঠামো জানতে হবে।

তিনি আরও বলেন, সাংগঠনিক কাঠামো গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই উদ্দেশ্য বা নীতিমালা জানতে হবে। সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি জানতে হবে। এজন্য একজন সদস্যকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে যোগাযোগ রাখতে হবে। তাহলেই একটা সংগঠন সঠিকভাবে পরিচালনা করার সম্ভব। তিনমাস পর পর জেলা কমিটি সভা করবে। উপজেলাগুলো প্রতিমাসে একটা করে সভা করবে।

ইত্তেফাকুল উলামা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খানের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা মোমেনশাহী বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, ইত্তেফাকুল উলামা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন, মুফতি মাহবুবুর রহমান, মুফতি মাহফুজুল হক, মাওলানা খোরশেদ আলম প্রমুখ।

পরিচিতি সভায় ইত্তেফাকুল উলামা জেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।

ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬